ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

করোনায় আরো সাড়ে ৭ হাজার মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ১১:৪৪

মহামারী করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে সাত হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখের বেশি মানুষ। করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার (১০ নভেম্বর) সকালে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার ৫৪৩ জন। যা আগের দিনের তুলনায় দুই হাজার ২০০ জন বেশি। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৭৯ হাজার ২৩৩ জনে।

গত এক দিনে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫২ হাজার ৮৯০ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ৯৫ হাজার বেশি। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৪৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন এক হাজার ২৮৮ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৬৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সাত লাখ ৭৮ হাজার ২৪০ জন মারা গেছেন। তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২১১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৭৩ হাজার ৬৫৫ জন এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৪৯ হাজার ২১৫ জনের। এছাড়া যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ২৬২ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৯৩ লাখ ৬৬ হাজার ৬৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৪২ হাজার ১২৪ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ভাইরাসটি শনাক্ত হতে থাকে দেশে। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। ইতিমধ্যে বিশ্বের প্রায় সব দেশেই এই মহামারি ছড়িয়ে পড়েছে।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫