ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ফ্রান্সে ২১০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ১:৩৮

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে এক নারী ও চার শিশুসহ ২১০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। নৌকাযোগে ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিচ্ছিলেন তারা। ব্রিটেন ও ফ্রান্সের মধ্যাকার চ্যানেলের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয়ার সময় বহনকারী নৌকা জব্দ করে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ফ্রান্স কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে আরো জানানো হয়, স্থানীয় সময় সোম ও মঙ্গলবার তারা সাতটি অভিযান পরিচালনা করে ওই এলাকায়। গত বৃহস্পতিবারও ফ্রান্সের উইসান্ট সমুদ্র সৈকতের কাছে একটি পরিত্যক্ত নৌকায় এক অভিবাসনপ্রত্যাশীর মরদেহ পাওয়া যায়।

২০১৮ সালের শেষের দিকে এই পথে যুক্তরাজ্যে পাড়ি দেয়ার মানুষের সংখ্যা ক্রমাগত বেড়ে গেছে। যদিও এটি ঝুঁকিপূর্ণ বলে আগে থেকেই সতর্ক করে আসছে কর্তৃপক্ষ।

নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল ফিলিপ ডুট্রিউক্স বলেন, চলতি বছরের প্রথম ৮ মাসে ১৫ হাজার ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ২০২০ সালে ৯ হাজার ৫০০ জনকে উদ্ধার করা হয়, যেখানে ২০১৯ সালে ছিল ২ হাজার ৩০০ জন এবং ২০১৮ সালে ৬০০ জন।

বারবার সতর্ক করা সত্ত্বেও চ্যানেলের ঝুঁকিপূর্ণ পথে রওনা দেন অভিবাসনপ্রত্যাশীরা, যাদের মধ্যে অনেকে ফ্রান্সের উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে আসছেন বেশ কয়েক বছর ধরে, তাদের শেষ গন্তব্য যুক্তরাজ্য।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫