সাংবাদিক আবুল কালামকে পা কেটে ফেলার হুমকি, থানায় জিডি
দৈনিক যুগান্তর পত্রিকার লালমাই উপজেলার প্রতিনিধি ও লালমাই উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের সহ-সভাপতি আবুল কালাম মজুমদারকে পা কেটে ফেলার হুমকি দিয়েছেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বেলঘর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আমীর হোসেন।
সংবাদিক আবুল কালাম মজুমদার বলেন, আমার পেশাগত দায়িত্ব পালন করতে গেলে বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছেন আমীর হোসেন মেম্বার। তিনি কখনো আমাকে আওয়ামী লীগ সভাপতির আত্মীয় আবার কখনো ছাত্রলীগের সভাপতির আত্মীয় বলে পরিচয় দেন। এমনকি নিজেও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে আমাকে পা কেটে ফেলার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় আমি লালমাই থানায় গত ২৯ অক্টোবর একটি লিখিত জিডি করি (জিডি নং ১৩৫)।
এ বিষয়ে আমীর হোসেন মেম্বারকে ফোন করলে তিনি বলেন, সাংবাদিকদের আমি বিশ্বাস করি না। কোনো কথা থাকলে সামনে এসে বলেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব
কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত
জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী
বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল