শেখ হাসিনার নেতৃত্বে কমিউনিটি ক্লিনিক জনগণের স্বাস্থ্য সেবার প্রতীক হয়ে উঠছে : সাংসদ বাবু
খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কমিউনিটি ক্লিনিক গুলো জনগণের স্বাস্থ্য সেবার প্রতীক হয়ে উঠছে। বাংলার জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।
১০ নভেম্বর (বুধবার) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুড় কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাংসদ আক্তারুজ্জামান বাবু আরও বলেন, বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করে দেয়। মানুষের জীবন যাত্রার মান নিম্নমূখী হয়।কিন্তু বর্তমান সরকার চিকিৎসা সেবার মান মানু্ষের দৌড়গোড়ায় পোছা দিতে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় ৫০ প্রকারের ঔষুধ বিনামূল্যে সরবরাহ করছে। চিকিৎসার অভাবে মানুষের অকাল মৃত্যু হবে না।
এসময় উপস্থিত ছিলেন,এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীব বালা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর নব নির্বাচিত চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, যুবলীগ নেতা ও আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল,অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়,উপাধ্যাক্ষ এইচ এম নজরুল ইসলাম, যুবলীগ নেতা,শামীম সরকার,এ্যাডঃ আরাফাত হোসেন, আশরাফুল ইসলাম সবুজ,কয়রা প্রেসক্লাবের সভাপতি এস এম হারুন অর রশীদ, আওয়ামীলীগ নেতা,নির্মল কুমার দাস,আঃ রশিদ,স্বেচ্ছাসেবলীগ নেতা আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।এর পর সংসদ আক্তারুজ্জামান বাবু কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে মুজিব শতবর্ষে ঘর পাওয়া গৃহহীনদের মাঝে পানির ট্যাংকি বিতরণ করেন।
এমএসএম / জামান
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল