ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী প্যারেড অনুষ্ঠিত


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১০-১১-২০২১ রাত ১০:৪০
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাজশাহীর তানোর উপজেলার ০৭ টি ইউনিয়নে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) ২০২১ ইং ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আজ বুধবার ১০ নভেম্বর তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এসময় নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিভিন্ন দিকনিদের্শনা প্রদান-সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এসময় অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আঃ বারী'সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য ও আনসার সদস্যগণেরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠিত ব্রিফিং শেষে এ বিষয়ে জান্তে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই গণমাধ্যম কর্মীকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যেই নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট  ইউনিয়ন পরিশোধ এলাকায় পুলিশ অফিসার ফোর্স ও সকল আনসার সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি যথাযথভাবে মেনে ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
 
ওসি আরো বলেন, ব্যক্তি ও দলের উর্ধ্বে থেকে দায়িত্ব পালনে ভোট গ্রহন সুষ্ঠ করতে যা যা করনীয় তাই করতে হবে। অবাধ ও সুষ্ঠ ভোট গ্রহন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কারো গাফলতির কারনে অবাধ ভোট গ্রহন বিঘ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অবাধ ও সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষে আমরা জেলা পুলিশের সকল সদস্য অঙ্গীকারবদ্ধ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার