ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রা ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ২:১৩
খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সহস্রাধিক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (১০ ও ১১ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু এবং উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এ সময় পরীক্ষা উপকরণস্বরূপ প্রত্যেক শিক্ষার্থীকে ফাইল, স্কেল, কলম ও রুটিন বিতরণ করা হয়।
 
‍উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু শিক্ষা উপকরণ বিতরণকালে বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সফল কার্যক্রম তুলে ধরে বলেন, সরকার শিক্ষার আলো সারাবাংলায় ছড়িয়ে দিতে বিনামূল্যে বই এবং উপবৃত্তিসহ নানান উদ্যোগ নিয়েছে। এছাড়াও শিক্ষার আলোয় সারাবাংলা আলোকিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবারো স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এমপির সহায়তায় কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।  
 
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা মওদুদ আহম্মেদ মিলন, ফেরদাউস আহম্মেদ, বেলাল আহম্মেদ (বিল্লু), শেখ জুবায়ের হোসেন, সজীব, শামীম হাসান, হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার