ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লামায় দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ৪:২
বান্দরবানের লামায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার দায়ে আওয়ামী লীগের ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১-এ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় গত ২ নভেম্বর বির্তকিত ও বিদ্রোহী নেতাকর্মীদের নিয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
 
উক্ত সভায় নেতারা নৌকা প্রতীকের পক্ষে নিরলসভাবে কাজ করার লিখিত অঙ্গীকার প্রদান করে। কিন্তু অঙ্গীকার দেয়ার পরও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় সকল সাংগঠনিক কার্যক্রম হতে বাংলাদেশ আওয়ামী লীগ লামা উপজেলার সহ-সভাপতি রফিক আহমদ চৌধুরী, একরামুল হক বাবুল, কার্যনিবার্হী সদস্য লামা উপজেলা আওয়ামী লীগ, কামরুল ইসলাম কানন, যুগ্ম-আহ্বায়ক আজিজনগর ইউনিয়ন আওযামী লীগ, হাজী মো. জসিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগকে অব্যাহতি প্রদান করা হয়।
 
বহিষ্কারাদেশ পাওয়ার পর বহিষ্কৃতদের কাছে জানতে চাইলে তারা জানান, আমরা নীরব ভূমিকায় ছিলাম। আমরা কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করিনি। কেউ কোনো প্রমাণ দিতে পারবে না। আমরা দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে নই। দলীয় নেত্রীবৃন্দ যা ভালো মনে করেছেন তাই শ্রেয় বলে মনে করি আমরা।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়