ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ৪:১৯

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুর হক মণির  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মোজাম্মেল হক মাসুদ, নজরুল ইসলাম বাচ্চু, তালত ইউপি চেয়ারম্যান মো. আব্বাসুজ্জামান আব্বাস, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, হোসেন আলী রুবেল প্রমুখ।

সভায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন