ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় মুন্ডা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কর্মশালার সমাপ্তি


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১২-১১-২০২১ দুপুর ১১:৪৪

জলবায়ু পরিবর্তন এবং মুন্ডা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নের লক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল  (ডিআইএমএফএফ), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) এর সহযোগিতায় ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং অ্যান্ড ডেল্টা ফিউচারস ইন ইন্ডিয়া, বাংলাদেশ এবং ভিয়েতনামে’ প্রকল্পটি ইউকেআরআই জিসিআরএফ লিভিং ডেল্টাস হাব এবং ডারহাম ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ হ্যাজার্ড, রিস্ক অ্যান্ড রেজিলিয়েন্স (আইএইচআরআর) এর অর্থায়নে কয়রায় শুধুমাত্র মুন্ডা সম্প্রদায়ের নিয়ে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী সিডিএসটি ফিল্মমেকিং কর্মশালার সমাপ্তি হয়েছে।সমাপনি অনুষ্টান বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এসডিএফ অফিসে হল রুমে অনুষ্ঠিত হয়। মোবাইল ফিল্ম মেকিং এই কর্মশালায় মুন্ডা সম্প্রদায়ের মোট ৮ জন অংশগ্রহণকারীকে সদন পত্র প্রদান করা হয়। অনষ্ঠানে প্রশিক্ষণ শেষে অশগ্রহণকারীরা স্মার্টফোনের মাধ্যমে নিজেদের তৈরি চলচিত্র প্রদর্শন করেন।সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সনদপত্র বিতরণ করেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারমান সরদার নুর ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, ইউপি সদস্য গনেশ চন্দ্র মন্ডল, (এসিস্ট্যান্ট প্রফেসর, ইউল্যাব) মোঃ সাজ্জাদ হোসেন, (এসিস্ট্যান্ট প্রফেসর, ইউল্যাব) ড. জামিল খান, ( এক্সিকিউটিভ ডিরেক্টর, ডিআইএমএফএফ) সাদিয়া মেহেজামিন, আইসিডি উপদেষ্টা মোঃ মোস্থাফিজুর রহমান।অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি'র) প্রতিষ্ঠাতা মোঃ আশিকুজ্জামান আশিক।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার