ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেনবযোগদানকৃত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা,সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ নভেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) দীপ জন মিত্রের সভাপত্বিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তারা মাদক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থলবন্দর সহ এলাকাবাসীর চলমান সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন।
সভায় বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ ও এর বিস্তার রোধে প্রশাসনের আরও কঠোর ভূমিকার দাবি জানান উপস্থিত মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। তারা বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি এবংসামাজিক সচেতনতা জোরদার করা এখন সময়ের দাবি।
এসময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সকল মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন,“ভূরুঙ্গামারিকে একটি নিরাপদ, শিক্ষা–স্বাস্থ্য সমৃদ্ধ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় যেকোনো উন্নয়নই সম্ভব।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় নেতৃত্ব, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ