পররাষ্ট্র মন্ত্রী মোমেনের মিথ্যাচারের প্রতিবাদে মানববন্দন ও বিক্ষোভ সমাবেশ
পররাষ্ট্র মন্ত্রী মোমেনের মিথ্যাচারের প্রতিবাদে মানববন্দন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোট জেলা কমিটির যৌথ উদ্যোগে।আজ শুক্রবার সকাল ১১টায় ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়।জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার নাগের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি জয় শংকর চক্রবর্তী, জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদ্যুৎ রন্জন নাগ, প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্বা সুনিল দেব,জহল লাল সাহা,
জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি আচার্য্য,হরিপদ ভৌমিক দুলাল,আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এডঃ আসীম কান্ত চৌধূরী কাজল,সাধারন সম্পাদক এডঃ যতন শর্মা,ঐক্য পরিষদের জেলা সহকারী সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুবোধ দাস,ঐক্য পরিষদের সদর উপজেলা সাধারন সম্পাদক সভ্যসাচী পাল বাবুল,সম্পাদক প্রাণেষ শর্মা,সদস্য বিদ্যুৎ বৈদ্য,হিন্দু মহাজোটের নেতা বিকাশ সুত্রধর,গোপালী সুত্রধর, ঐক্য পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক নেতা বিজয় মল্লিক, যুবনেতা নায়ন সাহা,সাবেক শিক্ষক মুহিত দেব,সৎ সংঘের গোপাল চন্দ্র রায় প্রমুখ।
সভায় বক্তাগন বলেন,পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মিথ্যাচার করে বক্তব্য দিচ্ছেন আমরা তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকের সমাবেশ থেকে আমরা পররাষ্ট্র মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই।এরকম মিথ্যাচার ব্যাক্তি মন্ত্রী পরিষদে মানায় না।বক্তাগন
কুমিল্লা, নোয়াখালী,চাঁদপুর,কক্সবাজার,চট্ টগ্রাম,চাপাই নবাবগঞ্জ,রংপুর,সাতক্ষীরা,হবি গন্জের লাখাই, ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগরের চান্দুরাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্গা পুজা মন্ডপ, প্রতিমা,শশ্মান ভাংচুর, হিন্দু বাড়ী ঘরে হামলা,ভাংচুর এবং মন্ডপ ও প্রতিমা পাহারারত চাঁদপুর নৃশংসভাবে খুন করার প্রতিবাদ প্রবিবাদ জানান,১৯৪৭ সাল থেকে এদেশে ধর্মীয় সংখ্যালঘু ও জাতীগত সখ্যালঘুরা নির্যাতিত,এদেশে একটা কিছু হলেই বার বার আমাদের উপব নির্যাতন হয়, এর থেকে পরিত্রান চাই। এদেশে সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের একটার বিচারও হয়নি, নাসিরনগরে ২০১৬ সালের হামলার কোনটির বিচার হয়নি আমরা সকল হামলা ও নির্যাতনের বিচার দাবী করছি এই সমাবেশ থেকে। সংখ্যালঘু কমিশন ও পৃথক নির্বাচন ব্যবস্হার দাবী জানানো হয়।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied