ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে সাঁতার প্রশিক্ষণের প্রথম প্রান্তিকের সমাপনী


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২১ দুপুর ৩:৯

সিরাজগঞ্জের তাড়াশে জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির  প্রথম প্রান্তিকের সমাপনী অুনষ্ঠান করা হয়েছে। ১২ নভেম্বর  শুক্রবার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ কর্মসূচির প্রথম প্রান্তিকের সমাপনী অুনষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ)  আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ও সচেতন নাগরিক সোসাইটি’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম প্রান্তিক সমাপনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণের কর্মসূচি পরিচালক সাখাওয়াৎ হোসেন তালুকদার, সচেতন নাগরিক সোসাইটি’র নির্বাহী পরিচালক শামীম আজাদ চোধুরী, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আই.আর.বি এসোসিয়টস’র ব্যবস্থাপনা পরিচালক ও সচেতন নাগরিক সোসাইটি’র  পরিচালক এম.এস.এইচ বাধন চোধুরী , অর্থ পরিচালক সৈয়দা তারিন আনোয়ার অনি ,বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকসহ অনেকে।
৩০ অক্টোবর শনিবার থেকে শুরু করে ১০দিন ব্যাপি জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে ১০টি সাঁতার ক্লাস,২টি প্রাথমিক চিকিৎসা,১টি সচেতনতামূলক,১টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ১টি রেসকিঊ ড্রিলের মোট ১৫টি ক্লাস প্রশিক্ষণার্থীদের নিয়ে করেন । জীবন বাঁচাতে,শিশুসহ মানুষের মুত্যুর ঝুঁকি কমাতে ও পানিতে ডুবে মারা যাওয়া দুর্য়োগের হাত থেকে রক্ষা পেতে এই সাঁতার প্রশিক্ষণ যুগোপযোগী কর্মসূচি বলে মন্তব্য করেছেন অতিথিবৃন্দ।এই উপজেলার শিশুরা সর্ব প্রথম সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দিত হয়েছে। প্রশিক্ষনার্থীদের মধ্যে বাছাই করে সাঁতারের প্রতিযোগীতায় অংশগ্রহন করানো হয়। পরে এই প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন