নতুন মোটরসাইকেলই কাল হলো ৩ বন্ধুর
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে টাঙ্গাইলের ভূঞাপুরে একসঙ্গে ৩ বন্ধু প্রাণ হারিয়েছেন। তারা উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মো. বাছেদের ছেলে মকবুল (১৮), মাটিকাটা গ্রামের মৃত রশিদের ছেলে আসাদুল (১৮) ও একই গ্রামের মো. ইলিয়াসের ছেলে রাকিব (১৭)। শুক্রবার বেলা আড়াই টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী উচ্চ বিদ্যালয়ের চারমোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ওই ৩ বন্ধু পরিবহন শ্রমিকের কাজ করতো।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার নতুন একটি মোটরসাইকেল কিনেন মকবুল। শুক্রবার সকাল থেকে তারা মোটরসাইকেল যোগে বিভিন্ন এলাকায় ঘুরছিল। পরে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে রুহুলী এলাকায় ওই স্কুলের পাশে পৌঁছলে পথিমধ্যে চারমোড় ঘুরাতে গিয়ে একটি দেয়ার সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় তারা। এরপর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব সত্যতা নিশ্চিত করে জানান- শুক্রবার দুপুরে উপজেলার রুহুলী উচ্চ বিদ্যালয়ের পাশের চারমোড় স্থানে ৩ কিশোর বন্ধু দুর্ঘটনার কবলে পড়েন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied