আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা হামলা
আবারও জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হলো আফগানিস্তান। শুক্রবার (১২ নভেম্বের) দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন গর জেলার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এতে ইমামসহ অন্তত এক ডজন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অতল শিনওয়ারি নামে এক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে। আগের হামলাগুলো শিয়াদের মসজিদে হলেও এবারের হামলার শিকার মসজিদটিতে মূলত সুন্নি মুসলিমরা নামাজ পড়তেন।
নানগারহার প্রদেশ সরকারের মুখপাত্র কারি হানিফ বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন, বোমাটি সম্ভবত মসজিদের ভেতর বসানো ছিল।
স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত তিনজন মারা গেছেন।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে কাবুলের একটি সামরিক হাসপাতালে আইএস খোরাসানের হামলায় অন্তত ১৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। গত অক্টোবরে দেশটিতে পরপর দুই শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় জঙ্গিরা। এতে প্রায় ১০০ জন নিহত ও কয়েকশ আফগান নাগরিক আহত হন।
সূত্র: রয়টার্স, এপি, আল জাজিরা
এমএসএম / এমএসএম
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট