ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশা লেগুনা মালিক সমিতির উদ্যোগে জয়শ্রী সড়ক সংস্কার


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ১:৮
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে জয়শ্রী সড়ক সংস্কারের কাজ শুরু করেছে স্থানীয় লেগুনা মালিক সমিতি। সপ্তাহখানেক ধরে সমিতির লোকজন তাদের অর্থায়নে সড়কের সংস্কারকাজ করে যাচ্ছেন। এতে কিছুদিনের মধ্যে ধর্মপাশা থেকে জয়শ্রী পর্যন্ত লেগুনা চলাচল শুরু হবে।
 
বিশ্বব্যাংকের অর্থায়নে রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরটিআইপি) প্রকল্পের আওতায় ২০০৭ সালে ২১ কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার ও পরবর্তীতে ১৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫.১ কিলোমিটার কাজ করা হয়। সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহার করায় এ সড়কের কান্দাপাড়া থেকে জয়শ্রী পর্যন্ত ৭ কিলোমিটারের মধ্যে প্রায় ৪ কিলোমিটারই পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। ফলে জয়শ্রী ইউনিয়নবাসীসহ সুখাইড় রাজাপুর উত্তর, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের লক্ষাধিক জনগণসহ জামালগঞ্জ, তাহিরপুর ও সুনামগঞ্জগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কান্দাপাড়া থেকে জয়শ্রী বাজার পর্যন্ত সড়কের মাটি হাওরে বিলীন হয়ে গেছে। ব্লকগুলো এলোমেলোভাবে পড়ে আছে। সড়কের চারটির সেতুর উভয় পাশ থেকে মাটি সরে গেছে। জয়শ্রী বাজারসংলগ্ন সেতুটি পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এরমধ্যে কান্দাপাড়া ঢালা ও তার অদূরে পূর্ব দিকের সেতুর উভয় পাশে মাটি ফেলে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করে যাচ্ছে লেগুনা মালিক সমিতি।
 
লেগুনা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, বিকল্প সড়ক না থাকায় প্রত্যেক বছরই নিজস্ব অর্থায়নে আমরা সড়ক সংস্কার কাজ করে লেগুনা চালাই। সড়টির বেহাল দশার কারণে বৈশাখে কৃষকরা ধান বাজারজাত করতে পারেন না। আমরা দুবার সড়ক সংস্কারের জন্য সরকারি টাকা পেয়েছি। আমাদের লেগুনা চালানোর স্বার্থে লাখ টাকার উপরে খরচ করে সড়কটি সংস্কার করতে হয়। সড়কটি সংস্কার করতে ২০-২৫ দিন সময় লাগে। আমরা সরকারি সহযোগিতা কামনা করি।
 
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান, এ সড়ক মেরামতের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে। লেগুনা মালিক সমিতি প্রতি বছরই সড়কে কাজ করে। আমাদের কাছে তারা সাহায্য চেয়েছে। কাজের মান ভালো হলে আমরা বিষয়টি দেখব।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার