ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২১ দুপুর ৪:১৫
দীর্ঘ কয়েক বছর পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) পৌর শহরের ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এরপর আগত নেতাকর্মীদের উপস্থিততে বেলা ১১টায় সম্মেলন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
 
সম্মেলনকে সফল করতে এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে অনুষ্ঠানে সমবেত হন। এরপর দুপুরে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল।
 
অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে ‍এবং আবুল কালাম ও আব্দুল মোমেন সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলল-২  (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। বিশেষ বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
 
 
এ সময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাবিলা নুহাত চৈতি প্রমুখ।
 
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আরো উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুর ইসলাম তোতা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন প্রমুখ।
 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নূর মিনি, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নিকরাইল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার প্রমুখ। ‍এছাড়া বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার