ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ছেলের হাতে মা খুন


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৩-১১-২০২১ রাত ৮:৫৬
চুয়াডাঙ্গায় ভাত খাওয়া নিয়ে দ্বন্দ্বে মাকে কুপিয়ে খুন করেছে ছেলে। শনিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালী গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, বিকেলে নিজ বাড়িতে ভাত খাচ্ছিল মা জবেদা খাতুন (৪৫)। এ সময় তার একমাত্র সন্তান মুকুল (৩০) ধারালো দা দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে।  প্রতিবেশীরা মুকুলকে আটক করে পুলিশে খবর দেন। নিহত জবেদা আহসান হাবীব ডাকুর স্ত্রী।
 
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ভাত খাওয়া নিয়ে ছেলের সঙ্গে মায়ের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে মাকে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ছেলেকে আটক করে থানায় নেয়া হয়েছে।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ