গোদাগাড়ীতে যুবলীগ নেতা হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
হত্যাকাণ্ডের অভিযোগে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (১৪ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী দ্রুতবিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৩৩ আসামি কাটগড়ায় উপস্থিত ছিলেন। এ সময় আরো একজনের ১০ বছরের কারাদণ্ড, চারজনকে ৬ মাসের কারাদণ্ড ও ১৫ জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।
রায়ের বিয়ষটি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, এজাহারভুক্ত আসামি ছিল ২২ জন। পরে তদন্ত শেষে আসামি হয় ৩৫ জন। মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একজনকে ১০ বছরের কারাদণ্ড, চারজনকে ৬ মাসের কারাদণ্ড ও ১৫ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় ৩২ জন সাক্ষী ছিল। এরমধ্যে ২২ জন সাক্ষ্য প্রদান করেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসমাইল দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেদিন বিএনপি-জামায়াতের কর্মীরা পালপুর ভোটকেন্দ্র দখলে নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বিজলা বেগম গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন