ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে পৈত্রিক রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৪-১১-২০২১ দুপুর ২:৩১
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রাম নিবাসী মরহুম নবুল্লাহ বেপারী মৃত্যুর পূর্বে ৬ সন্তানকে তার ৫১ শতাংশ জমি ভাগ করে দিয়ে যান ঘরবাড়ি করে বসবাস করার জন্য। তারমধ্যে সামনের অংশের জমির পায় মানু বেপারী। বাকি ৫ সন্তান পেছনের অংশ থেকে জমি নিয়ে ঘরবাড়ি তুলে বসবাস করে আসছেন দীর্ঘ বছর ধরে। কিন্তু সাম্প্রতি মানু বেপারী পরিবারের অন্য শরিকদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে নতুন করে ঘর তুলেছেন। এতে পরিবারের অন্য ভাইয়েরাসহ প্রতিবেশীরা চলাচল করতে পারছেন না। ‍এর প্রতিবাদে রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড়ির সামনে রাস্তা বন্ধের প্রতিবাদে অন্য শরিকানা সদস্য ও এলাকাবাসী মানববন্ধন এবং মিছিল করেন।   
 
এ বিষয়ে শরিকানা পরিবারের সদস্য মহিউদ্দিন জানান, আমি আশির দশকে আমাদের শরিকানদের আমার অংশের জমি তাদের দিয়ে ফরিদপুরে গিয়ে বসবাস করি কিন্তু মানু বেপারী আমাকেসহ আজেম বেপারী, মাসুদ বেপারী, ফরহাদ বেপারী, ধলু বেপারী ও দিপু বেপারীর নামে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ফরিদপুরে ৭ ধারায় মামলা দায়ের করে। 
 
এলাকাবাসী জানান, মানু বেপারী তার পরিবারের সদস্যসহ এলাকার অন্যান্য পরিবারের সদস্যদের ওই রাস্তা দিয়ে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে প্রায় ২০টি পরিবারের চলাফেরায় বিঘ্ন ঘটছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার