কপিলমুনির ভয়ংকর সন্ত্রাসী লিটন-আসিফ ধরাছোঁয়ার বাইরে
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির ভয়ংকর সন্ত্রাসী লিটন-আসিফ ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করেও ধরাছোঁয়ার বাইরে থেকে বর্তমানে মূর্তিমান আতংকে পরিণত হয়েছে। ধরাছোঁয়ার বাইরে থাকার সুবাদে লিটন গ্যাংয়ের সদস্য সংখ্যা বাড়ছে প্রতিদিন। উঠতি বয়সের তরুণরা তার দলের সদস্য।
এলাকার একাধিক ব্যক্তিকে মারধরের মাধ্যমে লাইমলাইটে আসে লিটন। এরপর চুকনাগরের ডাকাত দলের সাথে মিশে শুরু করে ডাকাতি। টাকা-পয়সার ভাগাভাগি নিয়ে বিরোধ হলে নিজস্ব বাহিনী গড়ে তোলে লিটন। বর্তমানে বয়স্কদের স্থান নেই তার দলে। মরতে রাজি কিন্তু ফিরব না- এমন কিশোরদের দলে নিয়ে গঠন করে কিশোর গ্যাং।
গত ৯ নভেম্বর কিশোর গ্যাংয়ের সদস্যরা মেহেদী মল্লিককে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় লিটনের বাড়ির সামনে থেকে তার পরিবারের সদস্যরা ৮টি রামদা উদ্ধার করে।
এলাকাবাসী জানান, এত রামদা এর আগে কখনো দেখিনি আমরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, লিটন ও তার চাচাতো ভাই আসিফ নিয়ন্ত্রণ করে কিশোর গ্যাং। সেই সাথে এলাকার কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মিশে লিটন গ্যাংয়ের সদস্যরা সব সময় থেকেছে ধরাছোঁয়ার বাইরে।
সচেতন অভিভাবক মহল বলছেন, এখনই এই ভয়ংকর সন্ত্রাসী লিটন গ্যাংকে নিয়ন্ত্রণ করা না গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে।
এদিকে লিটন গ্যাংয়ের রামদায়ের কোপে মারাত্মক আহত মেহেদীর অবস্থার অবনতি হয়েছে। খুলনা মেডিকেল কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলা হয়েছে।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্তা নেয়া হবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত