জাকের পার্টি শান্তির দল : শামীম হায়দার
মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২২ ইং উপলক্ষে ও জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের শুভাগামনের লক্ষ্যে ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার দুপুর ২ টায় কৈজুরী জাকের মঞ্জিলে এ প্রস্তুতি সভার আয়োজন জাকের পার্টি পদ্মা বিভাগ।
জাকের পার্টি পদ্মা বিভাগীয় সভাপতি সামচুল আলম সিরাজ মুন্সীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার।
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও পদ্মা বিভাগীয় সাধারণ সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার সঞ্চালনায়বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মমিন মোল্যা। এছাড়াও বিভিন্ন জেলা- উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার বলেন, জাকের পার্টি আল্লাহুর দল। জাকের পার্টি রাসুল (সাঃ) এর দল। জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান ছাহেবের আদর্শের দল। জাকের পার্টি শান্তির দল। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নেতৃত্বে তামাম বিশ্বে শান্তির পতাকা উড়বে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied