ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মাথাভাঙ্গা সেতু উদ্বোধন করলেন সেতুমন্ত্রী


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৪-১১-২০২১ বিকাল ৫:১৯

চুয়াডাঙ্গা শহরের নতুন মাথাভাঙ্গা সেতুর উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৪ নভেম্ববর) বেলা ১১টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে থেকে এ সেতুর উদ্বোধন করেন। এ উপলক্ষে সেতু প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। উন্নয়নমূলক কাজগুলোর অগ্রগতি যেন আরো ভালো হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে খেয়াল রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার বিষয়েও লক্ষ্য রাখতে হবে।

সেতুমন্ত্রী বলেন, ওই অঞ্চলে খুলনা-যশোর মহাসড়কটি কেন ভালো থাকে না, তার কারণটা উদ্ঘাটন করা প্রয়োজন। মানুষের দুর্ভোগ হচ্ছে, আমার কাছে অনেক অভিযোগ আসছে। সমস্যাটির সমাধান করতে হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে অনিচ্ছা সত্ত্বেও আমাদের বাসের ভাড়া বৃদ্ধি করতে হয়েছে। তবে এর থেকে অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। আমাদের বাস মালিকরা কথা দিয়েছেন। কিন্তু তারা যদি কথা না রাখেন তাহলে আমাদেরও কঠিন ব্যবস্থা নেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। যৌথ অভিযানের মাধ্যমে কিছুটা সফলতা আসছে, তারপরও ঢাকা ও চট্টগ্রাম সিটিতে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ আসছে। তাছাড়া যাত্রীর সাথে যে সকল ড্রাইভার-হেলপার খারাপ আচরণ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ করিম, জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শামসুজ্জোহা, ঠিকাদারি প্রতিষ্ঠান জহুরুল কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী জহুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে ২২ কোটি ৬৩ লাখ টাকা। ১৪০ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের এ সেতুটির কাজ শেষ হতে সময় লেগেছে দুই বছর। পুরনো সেতুর পাশেই নির্মাণ করা হয়েছে নতুন এই সেতু। সেতুটির নির্মাণকাজ শেষ হলে মাসখানেক ধরে যানবাহন চলাচল করা শুরু করেছে। শুধু ছিল উদ্বোধনের অপেক্ষা। আজ সেতুটি উদ্বোধনের মধ্যদিয়ে পূর্ণাঙ্গভাবে যান চলাচল শুরু হলো।

চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার একমাত্র সংযোগ সেতু মাথাভাঙ্গা। ২০১৫ সালে পুরনো মাথাভাঙ্গা সেতুর মাঝখানে ভাঙন দেখা দেয়। এরপর থেকেই ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় সড়ক বিভাগ। এরপর ২০১৯ সালের ১১ জুন আবারো ফাটল দেখা দেয় সেতুতে। এতে চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা ৪ মাস ধরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সেটা মেরামত শেষে হালকা যানবাহন চলাচল শুরু হয়।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ