ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

করোনায় সারাবিশ্বে আরো সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১০:১০

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় আরো কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও। গত এক দিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে চার হাজারের মতো মানুষ। একই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো সাড়ে ৩ লাখের মতো মানুষের শরীরে।

করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৪৬৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় হাজারের বেশি। তাদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ১৫ হাজার ১৩১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৪১৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৯০ হাজার। তাদের নিয়ে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৫৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৮২৩ জন।মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ৭০ হাজার ৬৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৩৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ১১০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৯ লাখ ১১ হাজার ৪৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৩ হাজার ৫৪৯ জন মারা গেছেন।

একই সময়ে জার্মানিতে সংক্রমণ ও প্রাণহানির ঘটনা অনেকটা কমে এসেছে। ইউরোপের এই দেশটিতে গত এক দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৮ জন এবং মারা গেছেন ৩৫ জন। একদিনে যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৫১৭ জন এবং মারা গেছেন ৬৩ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১২৯ জন।

করোনা সংক্রমিতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৩ হাজার ৫৩০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ১২৫ জন, তুরস্কে ১৮৯ জন, ইউক্রেনে ৪০৩ জন এবং ফিলিপাইনে ৩০৯ জন মারা গেছেন।

জামান / জামান

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু