ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ নিহত ২০


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২১ দুপুর ১০:৪৮

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় পুলিশ সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জনই পুলিশ। তবে একজন সাধারণ নাগরিকও রয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে এ এলাকার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছে দেশটির সরকার। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমে কোন রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ইনাটাতে সোনার খনির কাছে একটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। এটি একটি বর্বরোচিত হামলা। পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে। ঘটনাস্থল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ২০১৫ সালে বুরকিনা ফাসোতে সংঘাত ছড়িয়ে পড়ে। তারপর থেকে সশস্ত্র বাহিনীর ওপর যে হামলা হয়েছে তার মধ্যে এটি অনেক ভয়াবহ ছিল। নাইজার ও মালিতে এক ভয়াবহ হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার দুইদিন পরই এ হামলার খবর এলো।

সম্প্রতি সীমান্ত এলাকায় আল-কায়েদা ও আইএসের হামলা তীব্রতর হয়েছে। যদিও ওই এলাকায় হাজার হাজার জাতিসংঘকর্মী আঞ্চলিক ও পশ্চিমা সৈন্যের উপস্থিতি রয়েছে। সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫