চুয়াডাঙ্গায় সিলিন্ডারের গ্যাস ছেড়ে গায়ে আগুন দিলেন গৃহবধূ
চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামে স্বামীর সঙ্গে বিরোধের জেরে শাপলা খাতুন (২২) নামে এক গৃহবধূ নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। আগুনে তার ঘাড়, পিঠ, কোমর ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। আহত শাপলা খাতুন উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার মণ্ডলপাড়ায় আতিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, রোববার (১৪ নভেম্বর) রাতে আতিয়ার রহমান সদর উপজেলার হাতিকাটা গ্রামের ঘাটপাড়ায় প্রথম স্ত্রীর সঙ্গে দেখা করতে যান। বিষয়টি দ্বিতীয় স্ত্রী শাপলা খাতুন জানতে পারলে সকালে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হয়।
স্বামী আতিয়ার রহমান বলেন, পারিবারিক কলহের জেরে সকালে শাপলা খাতুন রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারানা আনোয়ার বলেন, শাপলা খাতুনের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার করা হতে পারে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সকালে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied