ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে আটক ২


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৫-১১-২০২১ বিকাল ৫:৩০

খুলনার পাইকগাছায় দশম শ্রেণির ‍এক ছাত্রীকে (১৬) অপহরণের কাজে সহায়তা করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) রাতে পাইকগাছা ও যশোরের বাঘারপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে পরিতোষ দেবনাথ এবং তার স্ত্রী নমিতা দেবনাথ। তারা দুজন অপহরণের দায়ে অভিযুক্ত সুব্রত দেবনাথের বাবা-মা।

জানা গেছে, গত ৫ নভেম্বর পাইকগাছা পৌর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। ৯ নভেম্বর মঙ্গলবার ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে পাইকগাছা থানায় মামলা দায়ের করেন, যার নং ৯। অপহৃত স্কুলছাত্রী পাইকগাছার মঠবাটি গ্রামের বাসিন্দা ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

মামলার এজাহারে জানা যায়, ওই স্কুলছাত্রী শুক্রবার সকাল ৮টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পাইকগাছার বোয়ালিয়া মোড় থেকে অজ্ঞাত ব্যক্তিরা প্রাইভেটকারে জোর করে তুলে নিয়ে যায় এমন খবর পাওয়া যায়। এ ঘটনার জের ধরে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়, যার নং ২৪৬।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদৎ মোল্যা জানিয়েছেন, অপহরণের কাজে সহায়তা করার অভিযোগে রোববার রাতে বাঘারপাড়া থেকে পরিতোষ দেবনাথ ও নমিতা দেবনাথ নামে দুজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুব্রত দেবনাথসহ অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার