ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে নৌকা মার্কার প্রচারে গিয়ে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ১:১০

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল মাহবুব শুভ মারা যান বলে জানান পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু। 

নিহত ফয়সাল মাহবুব শুভ পিরোজপুর সদর উপজেলার উকিলপাড়া এলাকার মাহবুব এ খোদার ছেলে। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ছিলেন। 

পিরোজপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক জানান, গত ৭ নভেম্বর রোববার নৌকা মার্কার পক্ষে প্রচারণার জন্য শংকরপাশা এলাকায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ যান। নির্বাচনী প্ররচারণাকালে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় গেলে হঠাৎ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের লোকজন নৌকা মার্কার প্রচারণায় অংশ নেয়া লোকজনের ওপর গুলি করে এবং অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের লোকজনের গুলিতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসান সিকদারে মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেয়। এছাড়াও আরো কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে।

স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভসহ আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়। পরে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর সোমবার দুপুরে খুলনা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় মামলার প্রধান আসামি বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে গ্রেপ্তার কর‍া হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান। 

এদিকে পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক অ্যাড. এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেন, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য মশিউর রহমান মহারাজ, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল