চালকরা নিষেধাজ্ঞা না মানায় পাংশাবাসীর ভোগান্তি
রাজবাড়ীর পাংশায় নিষেধাজ্ঞা অমান্য করে শহরে দিন দিন বেড়েই চলছে বালু ও মাটিবাহী ড্রাম ট্রাকের উৎপাত। এতে দ্রুত ভেঙে যাচ্ছে সড়ক, শহরে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। পাংশা পৌর শহরের মধ্য বেড়েছে ড্রাম ট্রাকের চলাচল। শহরের রাস্তাগুলো সরু হওয়ায় বাড়ছে যানজট। দীর্ঘ সময়ের যানজটে চরম ভোগান্তিতে পাংশাবাসী। শহরের এই যানজট থেকে মুক্তি পেতে চান তারা।
১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নিয়ে গঠিত পাংশা উপজেলা। উপজেলাবাসীর নিত্যপ্রয়োজন মেটাতে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত পৌর শহরে। প্রতিনিয়ত শহরের সড়ক দিয়ে চলাচল করে হাজার হাজার যান। তবে শহরে দিনের বেলায় ট্রাক ও ড্রাম ট্রাকসহ অন্যান্য ভারী যানবহন প্রবেশ করায় প্রতিনিয়ত হচ্ছে যানজট। এই যানজটে অতিষ্ঠ পাংশাবাসী। প্রচার মাইকের মাধ্যমে দিনের বেলা শহরে ভারী যান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা মানছে না ড্রাম ট্রাকের চালকরা। শহরে প্রতিনিয়ত প্রবেশ করছে তারা।
ব্যবসায়ী আলামিন বলেন, বর্তমানে প্রতিনিয়ত যানজটের মধ্যেই বাজারে আসতে হয়। বিশেষ করে কালিবাড়ী মোড়ে সব সময় যাটজট লেগেই থাকে। যানজটের প্রধান কারণ বালুর ট্রাক প্রবেশ করা।
সাব্বির হোসেন বলেন, যাটজটের আর একটি কারণ ফুটপাতের ভ্রাম্যমাণ ব্যববসায়ীরা। এরা ভ্যানে করে পণ্য নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে বেচাকেনা করে। প্রশাসনের লোকজন এলে চলে যায়। প্রশানের লোকজন চলে গেলে আবার চলে আসে।
পথচারী মনির হোসেন বলেন, দিনের বেলা শহরের মধ্যে ভারী যান প্রবেশে নিষেধ থাকলেও কেেউ কথা শোনে না। ব্যবসায়ী করিম বিশ্বাস বলেন, ড্রাম ট্রাকগুলো ধারণক্ষমতার অধিক লোড নিয়ে চলাচল করায় সড়কগুলো দ্রুত ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
আমিরুল নামের এক ড্রাম ট্রাক চালক বলেন, আমরা মলিকের গাড়ি চালাই। মালিকের কথামতো আমাদের চলতে হয়। আমরা মালিককে বলি কিন্তু মালিক এগুলো শুনতে চায় না।
এ বিষয়ে পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, শহরের মধ্যে ভারী যানবাহন চলাচল বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রচার মাইকিং চলমাণ রয়েছে। চালকরা নিষেধাজ্ঞা মানছে না। জনগণ সচেতন না থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান মেয়র।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে শারদীয় দুর্গোৎসব চলাকালীন ভারী যানবাহন প্রবেশ বন্ধে আমাদের নির্দেশনা দিয়েছিল পৌর কর্তৃপক্ষ। এখন কোনো নির্দেশনা নেই।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন