ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ৪:৫৯

পটুয়াখালীর বাউফলে জীবনের নিরাপত্তা ও হামলাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে আমার ইউনিয়নের কাজে উপজেলা পরিষদে যাই। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে দাশপাড়া ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন আমাকে গুণ্ডা, শালা বলে মন্তব্য করেন। আমি প্রতিবাদ করলে তার সাথে থাকা ৭-৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। এ সময় তার পালিত সন্ত্রাসী মো. রাসেল প্যাদা (৩৫) আমাকে হত্যার উদ্দেশ্যে সুইচগিয়ার চাকু দিয়ে পাঁজরে আঘাত করে। জ্যাকেট গায়ে থাকায় আমি প্রাণে বেঁচে যাই। এছাড়াও  জাহাঙ্গীর চেয়ারম্যানের সাথে থাকা সন্ত্রাসী মো. মনির হোসেন (৩৮) প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন করে।

তিনি আরো বলেন, এ ঘটনার পর সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার বাহিনীরা পৌর শহরে প্রকাশ্য মহড়া দিয়েছে। আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা দাবি করছি। 

এ বিষয়ে দাশপাড়া ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন বলেন, শাহিন চেয়ারম্যানই আমাকে লাঞ্ছিত করেছেন। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন, তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমিন জানান, অফিসের বারান্দায় দুই চেয়ারম্যানের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। ঘটনার সময় আমি অফিস রুমে ছিলাম। বাকবিতণ্ডার শব্দ শুনে বাইরে বের হয়ে উত্তেজনাকর পরিবেশ দেখে দুপক্ষকে দুদিকে সরিয়ে দেই। 

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার