মুন্সীগঞ্জে পুলিশে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকাসহ আটক ১
পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলম নামে এক ব্যক্তিকে ৬ লাখ টাকাসহ গ্রেফপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আলম (৫০)। তিনি গজারিয়া উপজেলার আনারপুরা (নুল্লাপাড়া) এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুলিশ নিয়োগে আলম নামে এক ব্যক্তি দুজনের কাছ থেকে ৫০ হাজার, দুজনের কাছ থেকে ১ লাখ করে এবং একজনের কাছ থেকে ৩ লাখ টাকা, সব মিলিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেন।
পুলিশ সুপার বলেন, মঙ্গলবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবের নির্দেশে এবং জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পরে সদর উপজেলা থেকে মো. আলমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেন আলম। আলমের দেয়া তথ্যমতে তার বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, এর আগেও বিভিন্ন নিয়োগের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এই ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা-পয়সা আদায় করেছেন। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ