ফরিদপুরে কে হচ্ছেন বিএনপির আহ্বায়ক
কে হচ্ছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক? প্রায় তিন বছর ধরে ফরিদপুর জেলা বিএনপির কমিটি নেই। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদপুর জেলা বিএনপির কমিটি ভেঙে দেয়া হয় এবং এর সাথে কেন্দ্রীয় তিন শীর্ষনেতাকে নতুন কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন- শ্যামা ওবায়েদ, খন্দকার মাশুকুর রহমান এবং সেলিমুজ্জামন সেলিম। জানা গেছে, অভ্যন্তরীণ কারণে তারা তিন বছরে পূর্ণাঙ্গ বা আহ্বায়ক কমিটি করতে একমত হতে পারেননি।
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অপর কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে নতুন কমিটি গঠন করার দায়িত্ব দিয়েছেন বলে জানান ফরিদপুরে একাধিক নেতা। এরই মধ্যে ফরিদপুরের নেতাকর্মীদের সাক্ষাৎকার নিয়েছেন বলে জানান তারা। তবে কে হবেন ফরিদপুর বিএনপির আহ্বায়ক তা এখনো জানা যায়নি। এদের মধ্যে দুজনের নাম গেছে। তারা হলো- ফরিদপুর জেলা বিএনপির প্রায় ২০ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী সৈয়দ মোদ্দারেস আলী ঈসা ও বিএনপির কেন্দ্রীয় যুবদলের নেতা সমাজসেবক মাহাবুবুল হাসান পিংকু। তবে তৃণমূলে নেতাকর্মীদের মাঝে মাহাবুবুল হাসান পিংকুর জনপ্রিয়তা বেশি বলে জানা গেছে। করোনাকালীন অসহায়-দরিদ্রদের মাঝে বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মাহাবুবুল হাসান পিংকু।
অপরদিকে সদস্য সচিব বা সাধারণ সম্পাদক পদে প্রতিযোগিতা করছেন ফরিদপুরের রাজপথের লড়াকু সৈনিক ও সাবেক এক ছাত্রনেতারা। এদের মধ্যে একজন হচ্ছেন রাজেন্দ্র কলেজের সাবেক জিএস, সাবেক যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক এজিএস ও জেলা বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
ফরিদপুরের তৃণমূল বিএনপির নেতাকর্মীদের দাবি, গত তিন বছর ধরে কমিটি নেই। তার মধ্যে যেসব নেতা রাজপথে ছিলেন এবং এই তিন বছর তৃণমূল নেতাকর্মীদের মনে সাহস জুগিয়েগেছেন তাদের নিয়ে কমিটি করা হোক।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied