ফরিদপুরে বধির প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ফরিদপুরের নগরকান্দায় বধির-প্রতিবন্ধীদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার প্রায় ৩০ জন বধির প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল ১০ কেজি, আলু ৫ কেজি, ভোজ্যতেল ১ কেজি, ডাল ১ কেজি এবং লবণ ১ কেজি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বিপ্লব, ওসি (তদন্ত) আশিষ কুমার সান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, করোনাকালীন সকল শ্রেণি-পেশার লোকজনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে কিন্তু বধির প্রতিবন্ধীদের এভাবে যাচাই করে দেয়া হয়নি। কিন্তু এবার এদের খাদ্যসামগ্রী দিতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied