মানিকগঞ্জে ট্রাকচাপায় নিহত ১
মানিকগঞ্জ সদর উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ রবিন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ইসরাফিল হোসেন নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্বার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিকগঞ্জ পৌরসভার জরিনা কলেজ মোড়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে যানবাহনের লোড-আনলোডের দায়িত্ব পালনকালে একটি পণ্যবাহী ট্রাক সিগন্যাল অমান্য করে চলে যায়। এ সময় রবিন ও ইসরাফিল মোটরসাইকেল নিয়ে ওই ট্রাকটি ধাওয়া করে নয়াকান্দি এলাকায় জনস্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউশনের সামনে ট্রাকটির গতিরোধ করেন। এ সময় ট্রাকটি না থেমে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রবিনের মৃত্যু হয় এবং ইসরাফিল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ইসরাফিলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপালের ভর্তি করেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিসহ চালক ও তার সহযোগী পালিয়ে যায়। তবে ট্রাকচালককে গ্রেফতারের চেষ্টা চলছে। মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied