ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৭-১১-২০২১ দুপুর ৪:৪৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন হয়েছেন। নিহত মাহমুদ মিয়ার বাড়ি সৈয়দটুলা দক্ষিণ পাড়া এলাকায়।  অভিযুক্ত ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে আলমগীর মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সরাইল থানার ওসি আসলাম হোসেন।
 
পরিবারের বরাত দিয়ে ওসি আসলাম হোসেন জানান, সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার আলমগীর ও তার ভাই আনোয়ারের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ঝগড়া হয়। খবর পেয়ে তাদের মামা মাহমুদ মিয়া মীমাংসা করতে সেখানে যান। বিবাদ মেটানোর চেষ্টা করলে একপর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে মামাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাহমুদকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু