ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মুম্বাইয়ে ভবন ধসে ১১ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ১০:১৭

ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের মুম্বাই শহরের একটি চার তলা ভবন ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। বুধবার (৯ জুন) স্থানীয় সময় রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়ে। এটি পাশের একটি বস্তির ওপর ভেঙে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হয়েছে। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা পাশের একটি তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিয়েছে। ওই ভবনটির অবস্থা ভালো নয় এবং সেটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় লোকজন উদ্ধারকারী দলের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহত লোকজনকে কানদিভালির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভবন ধসে পড়ায় ১৮ জন আহত হয়েছে এবং ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের