রাজশাহী-৩ আসনে দুর্নীতিবাজদের হাতে ইউপি নির্বাচনের নৌকা
আগামী ২৮ নভেম্বর সারাদেশে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চূড়ান্ত মনোনয়ন শেষ করেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়। এরই মধ্যে দল থেকে মাদকাসক্ত, একাধিক মামলার আসামি ও রাজনীতির আঁতুড়ঘর থেকে বেরিয়ে নৌকার মাঝির দায়িত্ব পাওয়া নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন।
জানা যায়, মাত্র কয়েক দিন আগে তৃণমূলের একজন ত্যাগী নেতা ও সাংসদের কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। এমপি ভবিষ্যতে ক্ষমতার রাজনীতির রোডম্যাপ ঠিকঠাক রাখতে বিকল্প নেতৃত্ব সৃষ্টি করতে চান না। বরং রাজনীতিকে পরিবারতন্ত্রে রূপ দিতে যে যার মতো আস্থাভাজনদের নিয়ে গড়ে তুলেছেন নিজস্ব শক্তির নিশ্ছিদ্র বলয়। দলের গুরুত্বপূর্ণ পদ ছাড়াও স্থানীয় সরকারের নির্বাচনে বহাল এই নিখুঁত কারুকাজ। ত্যাগীদের ত্যাগ করে বসিয়ে দিচ্ছেন নিজের ধ্বজাধারীদের।
এ সুবাদে বিতর্কিতরাও এমপিদের আশীর্বাদে যেখানে-সেখানে দলের গুরুত্বপূর্ণ পদপদবিতে শক্ত আস্তানা গেড়ে বসছেন। কেউ কেউ মনোনয়ন পেয়ে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিও হয়েছেন।এসব কাজে সঙ্গী হাইব্রিড ও বিতর্কিতরা। যারা এখন এমপি আয়েন উদ্দিনের অতি আস্থাভাজন। নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠায় তিনি নিজের ভাইকে বানিয়েছেন ঘাসিগ্রাম ইউপি চেয়ারম্যান। ভগ্নিপতি আব্দুস সালাম'কে মোহনপুর আওয়ামী লীগের সভাপতি।তবে এমপি আয়েন উদ্দিন সংগঠনের কোনো ধার ধারেন না। সাধারণ লোক তো দূরের কথা, হামলা-মামলার ভয়ে দলের পদধারী কোনো নেতাও আয়েনের অপকর্মের বিষয়ে মুখ খুলতে রাজি নন বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউনিয়ন আওয়ামী লীগ নেত।
তথ্যসূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় একটি চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। এই প্রার্থীতা ঘোষনার পর থেকে তৃনমুল নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
কারণ হিসেবে তৃণমূল নেতারা জানান, স্থায়ী এমপিদের স্বজনপ্রীতি ও অর্থনৈতিক সুবিধায় দলকানারাই পেয়েছে এবারের মনোনয়ন। যেখানে ৭১'র মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পর রাজাকার আলবদরের এই দেশের মাটিতে বিচারিককার্য চলমান রেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে সরকার গঠনের পরে দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে শুধু জনগণকে নিরাপদ রাখেননি, আওয়ামী লীগকেও সুসংগঠিত করেছে। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল গঠনের পর থেকে বংশপরম্পরায় আওয়ামী লীগ করে আসছেন বহু ত্যাগী নেতা। এমনকি দলের যে কোনো দুর্দিনে নির্ভীক মুজিব সেনার ন্যায় অগ্রণী ভূমিকা রেখেছেন সব সময়। তবুও তাদের দলীয় মূল্যায়নের খাতায় যেন অবমূল্যায়ন। আবার দলীয় আশা-আকাঙ্ক্ষা নিয়ে অনেকেই নিজের মূল্যবোধ ও বলিষ্ঠ নেতৃত্বের দাবিদার হিসেবে কেউ চেয়ারম্যান কেউবা পৌর মেয়র পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু সকল আশা-আকাঙ্ক্ষার গুড়েবালি পড়েছে টাকার কাছে। দলীয় নীতি-নৈতিকতা হারিয়ে টাকার কাছে বিক্রি হয়ে দুর্নীতিবাজ, মাদকাসক্ত, ডাকাতি-ছিনতাই ও অস্ত্র মামলার আসামিদের নৌকার মাঝির দায়িত্ব দেয়া হয়েছে। শুধু তাই নয়, দলীয় নৌকা তুলে দেয়া হয়েছে বাবার পরিবর্তে ছেলের হাতে। এ নিয়ে দলের নেতৃত্ব কোন্দল এখন চরমে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়ন নৌকা পেয়েছেন আল-আমীন বিশ্বাস। মাত্র দেড় লাখ টাকার সম্পদ নিয়ে বা দেখিয়ে ২০১৬ সালের নির্বাচনে আসেন চেয়ারম্যান আল-আমীন বিশ্বাস। মাত্র চার বছরের ব্যবধানে সেই সম্পদ বেড়ে হয়েছে কয়েক কোটি টাকা। এই আল-আমীন চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ। তার বিরুদ্ধে রয়েছে একাধিক ছিনতাই ও অস্ত্র মামলা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে মাদক কারবারে সম্পৃক্ততা ও সেবনের অভিযোগ। তার বিরুদ্ধে জমি জবরদখল, প্রকল্পের টাকা দুর্নীতিসহ পাহাড় সমান অভিযোগ রয়েছে।
এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সরকার দলের একাধিক ব্যক্তি বলেন, মাত্র কয়েক মাস আগেও একটি প্রকল্পের ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পরে স্থানীয় সরকার রাজশাহী বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন তদন্ত করে লাখ লাখ টাকার হেরফের পান এবং তাকে প্রকল্পের সমস্ত টাকা নিয়ে সেবারের মতো মাফ করেন।
অপরদিকে ৮নং বড়গাছী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় নৌকা পেয়েছেন শাহাদাত হোসেন সাগর। পিতা এমদাদুল হকের বদৌলতে তিনি এমপির আশীর্বাদপুষ্ট হয়ে বনে যান নৌকার মাঝি। এ ব্যাপারে তৃণমূলে চলছে নানা গুঞ্জন।
তবে এ বিষয়ে ৪নং মৌগাছী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে নৌকা প্রার্থী আল-আমীন বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। কথা বলতে এমপি আয়েন উদ্দিনকে ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।
এমএসএম / জামান
প্রবীণদের সেবায় পিরোজপুরে সেবা প্রদানকারী সংস্থা সমুহের সাথে এমওইউ সমঝোতা স্মারক ফলোআপ সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে ইয়াবাসহ ফটিকছড়ির এক যুবক গ্রেফতার
র্যাবের জালে কোটালীপাড়ার মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩,৯৫০ ইয়াবা
ধুনটে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পশ্চিম রেলে যান্ত্রিক প্রকৌশলীদের গতি যেন ১৮ মাসে বছর
পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
তিন সন্তানের মাকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির
বাকেরগঞ্জ গ্রিন লাইভ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য
শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ
প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার
হুমকিতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ: জলবায়ু সংকট ও মানবসৃষ্ট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন
কাপ্তাইয়ের আস্থা প্রকল্পের যুব ফোরাম ও স্থানীয় কমিউনিটির উদ্যোগে প্রকল্পের সমাপনী মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied