ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

খাবারের খোঁজে লোকালয়ে বিরল প্রজাপতির 'মুখপোড়া' হনুমান


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১০-৬-২০২১ দুপুর ১০:২১
খাবারের খোঁজে বনাঞ্চল থেকে লোকালয়ে আসা দেড় সপ্তাহ ধরে অসুস্থ হয়ে পড়া একটি বিরল প্রজাতির মুখপোড়া হনুমানকে উদ্ধারের জন্য দুদিন ধরে ৯৯৯- এ নম্বরে ফোন করেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল গ্রামের শিমুল আল মামুন নামে এক ব্যবসায়ী। মামুন ওই গ্রামের সহির উদ্দিনের ছেলে। 
 
বিরল প্রজাতির হনুমানটি অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় প্রায় দেড় সপ্তাহ আগে কুকুড়ের তাড়া খেয়ে তাদের বাড়ির একটি গাছে অবস্থান নেয়। বুধবার (৯ জুন) সকালে বৃষ্টিতে ভিজে হনুমানটি আরো অসুস্থ হয়ে পড়লে প্রাণীটি গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন প্রাণীটিকে পলিথিন দিয়ে ঢেকে দেন।
 
শিমুল ‍আল মামুন জানান, বনাঞ্চল থেকে আসা হনুমানটি কুকুড়ের তাড়া খেয়ে সপ্তাহখানেক আগে হঠাৎ করেই ‍আমাদের বাড়িতে আসে। পায়ে কুকুড়ের কামড়ের ক্ষত ছিল। অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিল হনুমানটি। আমি প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা করি। এদিকে, বাড়িতে হনুমান আসার খবর পেয়ে স্থানীয় লোকজন বাড়িতে ভিড় করতে থাকেন। কেউ কেউ কলা, পাউরুটিও খেতে দেন। 
 
শিমুল আরো জানান, গত দুদিন আগে হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এ সময় আবারো অন্য একটি কুকুর তার পিঠে কামড় দেয়। পরে তিনি এবং তার বোনসহ অন্যরা হনুমানটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন। পরে ফের গাছের ডালে উঠে যায়। এতে আরো অসুস্থ হয়ে পড়ে প্রাণীটি। এরপর থেকে দুদিন (মঙ্গল এবং বুধবার) ৯৯৯ নম্বরে ফোন দিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না এলাকাবাসী।
 
জানা গেছে, হনুমানটি দিন দিন অসুস্থ হয়ে পড়লে মামুন দুশ্চিন্তায় পড়ে যান। পরে স্থানীয় একজনের সহযোগিতায় বুধবার বিকেলে মধুপুর থেকে আসা একটি উদ্ধারকারী দলের কাছে হনুমানটি হস্তান্তর করেন। এরপর ওই দলটি হনুমানটিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়।
 
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। হনুমানটির চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদকে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বলা হলে তারা দ্রুত উদ্ধার করে।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা