ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

৪০ বছর ঘানিতে আটকা সুফিয়ার জীবন


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ১:২
মানুষের জীবনযাত্রায় এসেছে আমূল পরিবর্তন। এখন আর কেউ সূর্য দেখে সময় নির্ধারণ করে না, এখন কূপের পানি কেউ পান করে না, মাটির হা‍ঁড়িতে কেউ রান্না করে না, যোগাযোগ রক্ষা করতে চিঠি আদান-প্রদানের ওপর নির্ভর করতে হয় না। সবকিছুতে লেগেছে পরিবর্তনের হাওয়া ও প্রযুক্তির ছোঁয়া, যা প্রতিটি মানুষের লাইফস্টাইলকে স্বপ্নের মতো বদলে দিয়েছে। কিন্তু বিগত ৪০ বছরেও কোনো পরিবর্তন আসেনি সুফিয়া বেগমের জীবনে, ৪০ বছর ধরে ঘানিতে আটকে আছে তার জীবন।
 
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার জোত আতাউল্লাহ ব্যাপারি বাড়িতে তার বসবাস। বয়স আনুমানিক ৫৫ বছর। ছোট‌বেলা থেকেই ঘানি ঘোড়ানোর আওয়াজের সাথে তার বেড়ে ওঠা। কারণ, সেকালে সুফিয়া বেগমের বাবার বাড়িতেও ঘুরত তেল বানানোর ঘানি। তার বাবাও পেশায় তেল বিক্রেতা ছিলেন। সেই সুবাদে ব্যাপারি বাড়ির মেয়ে সুফিয়া বেগমের সাথে কথা বলে জানা যায়, বাবার সাথেও ঘানি ঘোরানোর কাজে সহযোগিতা করতেন তিনি।
 
সুফিয়া বেগম চল্লিশ বছর আগে জোত আতাউল্লাহ গ্রামের ব্যাপারি বাড়ির ছেলে রজব আলীর বউ হয়ে আসেন। স্বামীর বাড়ি এসে সংসারের হাল ধরতে এখানেও ঘানি টানা শুরু করতে হয় নববধূ সুফিয়াকে। ৪০ বছর ধরে টানা বুকের মাঝে চেপে ঘানি ঘোরাতে হচ্ছে তাকে। সুফিয়া বেগম ও রজব আলীর সংসারে তিন মেয়ে ও দুই ছেলে। মেয়েদের বিয়ে দেয়া হয়েছে, এক ছেলে পোশাক কারখানায় কর্মরত ‍এবং আরেক ছেলের বউ নিয়ে আলাদা সংসার।
 
স্বামী রজব আলী নয় মাস আগে অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে শ্বাসকষ্ট (এজমা) রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই ঘানি ঘোরানো উপার্জনের ওপর নির্ভরশীলত সুফিয়া বেগম। ঘানি থেকে তেল বানাতে ঘানির ওপর দেড় মন ওজনের বড় পাথর তুলে দিতে হয় এবং তা বুকের সাথে লেপ্টে ঘুরতে হয় সারাদিন।
 
প্রযুক্তির যুগে এসেও এমন অমানবিক কাজ চালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে সুফিয়া বেগম জানান, ছেলে-মেয়ে কেউ তাকে দেখাশোনা করে না। অভাবের সংসারে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য এ কাজ করছেন। মেশিন বা গরু কিনে এ কাজ করার সামর্থ্য তার নেই।
 
৪০ বছর ধরে ঘানি টানায় কোনো ধরনের অসুস্থতায় ভুগছেন কিনা- জানতে চাইলে সুফিয়া বেগম বলেন, এমনিতে বড় কোনো অসুখ না হলেও সারাদিন ঘানি টানায় রাতে বুকের ব্যথায় ঘুমাতে পারেন না। আয় কেমন হয় জানতে চাইলে সুফিয়া বেগম জানান, দৈনিক ১৫ কেজির মতো সরিষা থেকে চার-পাঁচ কেজি তেল বানানো সম্ভব হয়। পাঁচ কেজি সরিষা ভাঙ্গিয়ে ১২০ টাকা মজুরি পাওয়া যায়। এ হিসাবে তাদের দৈনিক ‍আয় ৩৬০ টাকা। প্রথম দিকে দুজন মিলে এই কাজ করলেও এখন তিনজন দরকার হয়। বাকি দুজন পার্শ্ববর্তী বাড়ির মহিলাকে সহযোগিতার জন্য নিতে হয়। তিনজনে ভাগ করে নেন মজুরির টাকা।
 
কেউ সহযোগিতার হাত বাড়িয়েছে কিনা- জানতে চাইলে সুফিয়া বেগম জানান, একাধিক এনজিওকর্মী এসেছে, আশ্বাস দিলেও কোনো সহযোগিতাই মেলেনি তার ভাগ্যে। কী ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন- জানতে চাইলে সুফিয়া বেগম জানান, এখন ঘানি টানতে কোনোভাবেই তার শরীর উপযোগী নয়। ঘানি ঘোরানোর জন্য এক জোড়া ষাঁড় বা বলদ গরু পেলে অমানবিক কষ্ট থেকে মুক্তি মিলবে তার।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা