ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাইবান্ধায় হত্যা মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ১:৫৬
গাইবান্ধায় হত্যা মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছে জেলা দায়রা জজ আদালত। এই মামলায় সম্পৃক্ত না থাকায় ৮ জনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। এছাড়াও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা ধার্য করেন তিনি।
 
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলোন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলা জামায়েতের সাবেক আমির মাওলানা নজরুল ইসলাম, আব্দুর রউফ, জালাল, সাবেক শিবির নেতা গোলাম মোস্তফা, সোনালী ব্যাংকের কর্মচারী শাহ আলম, শিবির ক্যাডার মিজানুর রহমান, শিবির ক্যাডার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব ‍এবং রংপুরের পীরগঞ্জের শিবিরকর্মী ফারুক। এরমধ্যে মিজানুর ও আবু তালেব পলাতক রয়েছেন।  
 
পাবলিক প্রসিকিউটর ফারুক আহম্মেদ প্রিন্স এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ১৯৯৯ সালের ২২ আগস্ট পলাশবাড়ীর আদর্শ কলেজের প্রিন্সিপাল আব্দুল মান্নানকে বেআইনিভাবে অপসারণের কারণে আমাবাড়ী গ্রামের লোকজন অসন্তোষ প্রকাশ করলে সুই গ্রামের জামায়াত-বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়ে হাসান আলী নামের একজনকে নৃশংসভাবে হত্যা করে। দীর্ঘ ২১ বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করে আদালত।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত