ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কীটনাশকমুক্ত নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ২:১২
দেশের মানুষের মুখে বিষমুক্ত ও নিরাপদ খাবার তুলে দিতে ‘পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফুকুরহাটি আইপিএম মডেল ইউনিয়ন স্থাপনের জন্য সাটুরিয়া উপজেলা কৃষি অফিস বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এরই আওতায় সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ৫০০ কৃষক-কৃষাণীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। এ প্রশিক্ষণ কর্মসূচি কৃষকের বাড়িতে বা জমিতে গিয়ে প্রদান করা হচ্ছে।
 
কীটনাশকমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের জন্য এরই মধ্যে কৃষকদের মাঝে ৩০০০টি সেক্স ফেরোমন ফাঁদ, ৩০০০টি হলুদ আঠালো ফাঁদ, ২৫০০০ কেজি ট্রাইকোকম্পোস্ট, ৩০০০টি লিউর, ৫০০ বোতল জৈব বালাইনাশক, ৫০০ প্যাকেট বায়োডার্মাসহ অন্যান্য জৈব বালাইনাশক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। 
 
বিতরণ সভায় উপস্থিত ছিলেন- পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আহসানুল হক চৌধুরী, সহকারী প্রকল্প পরিচালক কৃষিবিদ শরীফ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো. খলিলুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার নিলুফার ইয়াসমিন নীলা প্রমুখ।
 
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. খলিলুর রহমান বলেন, ট্রাইকোকম্পোস্ট ও বায়োডার্মা ব্যবহারের ফলে ফসলের রোগের আক্রমণ বিশেষ করে গোড়া ও কাণ্ড পচা রোগসহ পাতার দাগরোগ খুবই কমে আসবে এবং সেক্স ফেরোমন ব্যবহারের ফলে অপকারী পোকা ট্রাপের মধ্যে পড়ে মারা যাবে। হলুদ আঠালো ফাঁদেরর সাথে সাদা মাছি, এফিড, জেসিড, ফলের মাছি-পোকাসহ সকল পোকা আটকে মারা যাবে। ফলে ফসলে পোকার আক্রমণ খুবই কম হবে। তারপরও যদি পোকার আক্রমণ হয় তবে জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে দমনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ২৫ জন কৃষকের প্রতিটি গ্রুপে ১০ শতাংশ জমিতে একটি করে মোট ২০টি নেট হাইস স্থাপন করা হবে, যার মধ্যে ফসল হবে কিন্তু কোনো পোকামাকড় ঢুকতে পারবে না। ফলে কীটনাশকও প্রয়োগ করতে হবে না। এ কাজ আগামী খরিপ ২ মৌসুম পর্য়ন্ত চলবে। এভাবে আইপিএম প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত সবজির নিরাপত্তার সনদ দেয়া হবে, যাতে ঢাকার বিভিন্ন সুপারশপে বাজারজাতের ব্যবস্থা গ্রহণ করা যায়। 

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস