পরাজিত নৌকা প্রার্থীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মো. এনামুল হকের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের জেরে প্রতিবাদ সমাবেশ করেছেন দলীয় ও স্থানীয় জনগণ। সমাবেশে বক্তারা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকায় ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. হারুন অর রশিদ। আরো বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম সিকদার, চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, শ্রমিক লীগের সভাপতি আ. রহিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কামাল সিকদার, ইউপি সদস্য মো. সাহাবুদ্দিন ব্যাপারী, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা বেগম, ছাত্রলীগ সভাপতি মো. নাসির উদ্দিন প্রমুখ।
চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, গত ২১ জুন চন্দ্রদ্বীপ ইউপি নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ আমাকে মনোনীত করে। কিন্তু আমির হোসেন হাওলাদার ঢাকা গিয়ে বিশেষভাবে নৌকা প্রতীক পান। নির্বাচনে জনগণ তাকে প্রত্যাখ্যান করে আমাকে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো বিজয়ী করেন। নির্বাচনে পরাজিত হয়ে আমির হোসেন আমার এবং দলের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন।
প্রতিবাদ সমাবেশে দলীয় ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের প্রায় ৩ হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা