ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আদাবর থেকে ৩ বোন নিখোঁজ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ১২:৩১

রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে তারা বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় তাদের খালা সাজেদা নওরীন আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহীদুজ্জামান জানান, যে বাসা থেকে ওই তিন তরুণী বেরিয়েছে তার আশপাশের বাসা ও সড়কের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজ দেখে মনে হয়েছে তারা নিজ ইচ্ছায় ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। আমরা তাদের অবস্থান শনাক্তে কাজ করছি। খিলগাঁওয়ে তারা মোবাইল ব্যবহার করলেও আদাবরে খালার বাসায় তাদের মোবাইল ছিল না। তারা বের হয়ে যাওয়ার সময় কোনো মোবাইল নেয়নি। তারা টিকটক করত বলে পরিবারের অভিযোগ। তাদের নিখোঁজের সঙ্গে টিকটক ভিডিও তৈরির কোনো যোগসাজশ ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে নেপথ্যে কী ছিল কারণ।

এ বিষয়ে নিখোঁজ তিন তরুণীর খালা সাজেদা নওরীন বলেন, বড় বোনের মৃত্যুর তিন বছর হয়েছে। ভগ্নিপতিও বিয়ে করেছেন। ছোট বোনের খিলগাঁওয়ের বাসায় থাকত রোকেয়া (১৮), জয়নব আরা (১৭) ও খাদিজা আরা (১৬)। ধানমন্ডি গার্লস হাই স্কুলে জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল। সে কারণে আদাবরে আমার বাসায় নিয়ে আসি। এর মধ্যেই তারা তিনজন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তিন ভাগ্নিই টিকটকে আসক্ত ছিল। টিকটকের মাধ্যমে কারো মাধ্যমে ওরা প্ররোচিত হয়ে থাকতে পারে।

তিনি ‍আরো বলেন, বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তারা বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছু নিয়ে গেছে। ওরা নিরাপদে ফিরুক কিংবা ফিরিয়ে আনা হোক, সেটাই আমার অনুরোধ।

জামান / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন