ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা বহাল থাকবে : যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে আবার যোগ দিলেও ইরানের ওপর সব নিষেধাজ্ঞা বহাল থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন এ কথা বলেছেন। এ খবর বার্তা সংস্থা এএফপি’র।
মঙ্গলবার (৮ জুন) ব্লিংকেন বলেন, পরমাণু চুক্তিতে ওয়াশিংটন ফিরে গেলেও আমি আশা করি ট্রাম্প প্রশাসনের আরোপিত সব নিষেধাজ্ঞা ইরানের ওপর বহাল থাকবে। চুক্তির সঙ্গে অসংগতিপূর্ণ না হলে এবং ইরানের আচরণে পরিবর্তন না এলে এসব অবরোধ থেকে যাবে বলে উল্লেখ করেন তিনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি সম্পাদিত হয় তা সদ্যবিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাতিল করে দেয়। প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে চুক্তিতে ওয়াশিংটনের পুনরায় যোগ দেওয়া নিয়ে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সিনেটে শুনানির সময় উপরোক্ত কথাগুলো বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, ইউরোপীয় কূটনীতিকদের মধ্যস্থতায় ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা চলছে তা অবরোধ তোলার বিষয় নিয়ে আটকে আছে। এদিকে ইরান সব অবরোধ তুলে নেওয়ার ওপর জোর দিচ্ছে।
তবে বাইডেন প্রশাসন চাচ্ছে, মানবাধিকার ও চরমপন্থিদের প্রতি ইরানের সমর্থনজনিত উদ্বেগ থেকে যেসব অবরোধ আরোপ করা হয়েছে সেগুলা বহাল থাকুক।
প্রীতি / প্রীতি
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক