বঙ্গবন্ধু সেতু পারাপারে রেলের লাগবে ১ কোটি টাকা
যমুনা নদীর ওপর নির্মিত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপারে রেল মন্ত্রণালয়কে প্রতি বছর গুনতে হবে এক কোটি টাকা। বিগত বছরে ছিল ৫০ লাখ টাকা। অর্থাৎ এ বছর তার দ্বিগুণ টাকা পরিশোধ করতে হবে। শুধু তাই নয়, গণপরিবহনসহ চলাচলরত ছোট-বড় সকল যানবাহনকেও গুনতে হবে বাড়তি টাকা। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু সেতু সব যানবাহন পারাপারের জন্য বাড়তি টোল আদায়ের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়।
এ সংক্রান্ত একটি চিঠি পেয়ে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে এ নির্দেশনা কার্যকর হয়। তারা গণপরিবহনে বাড়তি টোল আদায়ও শুরু করেছেন মধ্যরাত থেকে। টোল বৃদ্ধির বিষয়টি গত সোমবার (১৫ নভেম্বর) রাত ১২টার পর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বুধবার (১৬ নভেম্বর) থেকে গণপরিবহনে বাড়তি টোল থেকে কার্যকর না করতে নির্দেশনা দেয়।
শুক্রবার সকালে এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে জানান, সেতু দিয়ে গণপরিবহন ছাড়াও প্রতিদিন ২৮ থেকে ৩০টির মতো ট্রেন পারাপার হয়। এ জন্য প্রতি বছর রেল মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা টোল আদায় করা হতো। কিন্তু এখন বাড়তি টোল আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রতি বছর রেল মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রতি বছর এক কোটি টাকা আদায় করবেন।
প্রসঙ্গত প্রকাশ, গত ২ নভেম্বর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপ-সচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের এর স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন চালকদের মাঝে টোল বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনসহ নিজস্ব উদ্যোগে লিফলেট ছাপিয়ে প্রচার প্রচারণা শুরু করে সেতু কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণীবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে, মোটরসাইকেল ৫০টাকা, হাল্কা যানবাহনের মধ্যে কার/জীপ ৫৫০, মাইক্রো, পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা।
এছাড়াও ছোট ট্রাক (৫ টন) ১ হাজার, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১ হাজার ২৫০, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার, ট্রেইলার (৪ এক্সেল) ৩ হাজার, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪ হাজার টাকা এবং সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।
এর আগে গত ২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল বৃদ্ধি করা হয়েছিল। টোল বেড়ে, মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার-জীপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১ হাজার ১০০ টাকা, বড় ট্রাক ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা করে আদায় করা হয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টোল আদায় বৃদ্ধি হলেও তা অকার্যকর হচ্ছে।
এমএসএম / জামান
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
Link Copied