জানাজায় যাওয়ার পথে লাশ হলেন যুবক
আত্মীয়ের জানাজায় অংশ নেয়ার জন্য যাওয়ার পথে টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের ভূঞাপুর ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। তিনি পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে কাজ করতেন। ঘাটান্দি গ্রামের সাবেক কাউন্সিলর আজহারুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলায় তার এক আত্মীয়র জানাজায় যাওয়ার পথে ভূঞাপুর ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রল নিয়ে বের হচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেল পেট্রলপাম্পে প্রবেশ করে। এরপর সে সময় সাইফুল ইসলামের মোটরসাইকের সাথে সংঘর্ষে তার মোটরসাইকেলসহ তিনি মাটিয়ে ছিটকে পড়েন। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পেয়ে গুরুতর আহত হলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন ফিলিং স্টেশনের লোকজন। এরপর তার অবস্থা আশঙ্কাজনকে হলে সেখানকার কর্মরত চিকিৎসকরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। তার অবস্থার আরো অবনতি হলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে জানান, শুক্রবার সকালে ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। এতে ওই যুবক গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied