পাইকগাছায় শিবসার উপকূলে হাজারো পুন্যার্থীদের আগমনে রাস পূর্ণিমার পুন্যস্নান
রাসযাত্রা সনাতন সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতেই বৃন্দাবনে রাধাসহ সখীদের সঙ্গে মেতেছিলেন রাসলীলায়। শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এ উৎসব মহোৎসবে পরিণত করেন।
জনশ্রুতি আছে যে, চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নবদ্বীপে। এ কথা যদি সত্য হয় তাহলে স্বীকার করে নিতে হয় যে, ষোড়শ শতাব্দীর প্রারম্ভেই রাসের সূচনা হয়েছিল। তবে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। গৌরাঙ্গ-পরিজনেরা বাধ্য হয়ে নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তরে গমন করেন। ফলে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়ে।
দ্বিতীয় পর্যায়ে নবদ্বীপে যে রাস উৎসবের সূচনা হয় তা অভিনব এবং বাংলার ধর্মীয় ইতিহাসে তা অদ্বিতীয়। তারই ধারাবাহিকতায় খুলনার পাইকগাছার পৌর সদরে শিবসার অববাহিকায় শিববাটিসস্থ মন্দিরে হাজারো পুন্যার্থীর আগমনে ‘রাস পূর্ণিমার পুন্যস্নান’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে পাইকগাছা পৌরসভাস্থ উপজেলা কেন্দ্রীয় পূজামন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজামন্দির, বাজার পূজামন্দির, শিববাটি পূজামন্দির, শববাটি পূর্বপাড়া পূজামন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজামন্দিরের যৌথ উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসযাত্রা ও রাস পূর্ণিমা উপলক্ষে রাসমেলা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার ইকবাল মন্টু। উদ্বোধক হিসেবে ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরণ সাধু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সিনিয়ার সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মণ্ডল, প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, শ্রী রবিন্দ্র নাথ রায়, আওয়ামী লীগের আনন্দ মোহন বিশ্বাস, কাউন্সিলর এসএম এমদাদুল হক, আসমা আহম্মেদ, এসএম তৈয়বুর রহমান, আইজুল হাকিম।
রাস উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হিরেন্দ্র নাথ সানা, বাবুরাম মণ্ডল, শংকর দত্ত, অখিল মণ্ডল, সুজন কুমার সানা, জগদীশ রায়, মো. ইলিয়াস হোসেন, নৃপেন্দ্রনাথ মণ্ডল, মৃনাল সানা, প্রশান্ত মণ্ডল, বিরাজ সানা, রঞ্জন মণ্ডল, সুজন বৈদ্য, অজিত মণ্ডল, বিকাশ মণ্ডল প্রমুখ।
অনুকূল ব্যানার্জী ও আনন্দ ব্যানার্জীর পৌরোহিত্যে সকাল ৬টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণেরর পূজা, ৭টায় অঞ্জলি, সাড়ে ৮টায় শিববাটি মন্দিরের সম্মুখস্থ শিবসা নদীর উপকূলে পুন্যস্নান এবং স্নানান্তে প্রসাদ বিতরণেরর মধ্যদিয়ে রাস উৎসবের সমাপ্তি ঘটে।
এমএসএম / জামান
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত