বৃহত্তর যশোর সাংবাদিক ফোরামের সভাপতি বিলু, সম্পাদক রিজাউল
বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার ২০২২-২৩ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে শরিফুল ইসলাম বিলু (আজকালের খবর) সভাপতি ও বি এম রিজাউল করিম (ইটিভি) সাধারণ সম্পাদক এবং তানভীর আহমেদ (ভোরের কাগজ) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠিত হয়।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি আশরাফুল ইসলাম (ইত্তেফাক, ঝিনাইদহ), সুনীতি কুমার বিশ্বাস (প্রথম কাগজ, মাগুরা), নূর আলম শেখ (সকালের সময়, নড়াইল), মাহমুদ সোহেল (আজকের পত্রিকা, যশোর), যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ডেইলি সান, যশোর), সাহানোয়ার সাইদ শাহীন (বণিক বার্তা, ঝিনাইদহ), খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত, মাগুরা), মনিরুল ইসলাম রোহান (নয়া দিগন্ত, নড়াইল), অর্থ সম্পাদক তবিবুর রহমান (নিউজ বাংলা২৪), দফতর সম্পাদক আল-আমীন (নিউ নেশন), নারী সম্পাদক ফারহানা নাজনীন (অবজারভার), প্রচার ও প্রকাশনা সম্পাদক এসকে রেজা পারভেজ (রাইজিংবিডি), কল্যাণ সম্পাদক উজ্জল হোসেন (সংবাদ প্রতিদিন), তথ্য-প্রযুক্তি সম্পাদক জুবায়ের ফইসাল (সময় টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ শাহেদ (ব্রেকিংনিউজ), গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় কুমার অধিকারী রনি (দ্যা বিজনেস) নির্বাচিত হয়েছেন।
এছাড়া রেজাউল হক কৌশিক (ইত্তেফাক), মতিন আব্দুল্লাহ (যুগান্তর), শাকিলুর রহমান (জনকণ্ঠ), আব্দুর রাজ্জাক (দ্যা রিপোর্ট), মেহেদি হাসান খাজা (নিউজজি২৪), সাঈদ শিপন (জাগোনিউজ), হুমায়ুন কবির তালহা (সমাচার), শাহরিয়ার সোহাগ (নতুন সময়২৪.কম) কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
কমিটির উপদেষ্টা পরিষদে আছেন- কে এম বেলায়েত হোসেন (ভোরের ডাক, যশোর), ফরাজি আজমল হোসেন (ইত্তেফাক, যশোর), কাজী আব্দুল হান্নান, (অবজারভার, ঝিনাইদহ), মোস্তফা ফিরোজ দ্বীপু (বাংলাভিশন, যশোর), মনিরুজ্জামান টিপু (এসআইবিএল, যশোর), মধুসুদন মন্ডল (বাসস, যশোর), শ্যামল সরকার (ইত্তেফাক, যশোর), এম বদিউজ্জামান (কালের কণ্ঠ, মাগুরা), সবুজ ইউনুস (সমকাল, যশোর), হারুন জামিল (নয়াদিগন্ত, যশোর), তৌহিদুল ইসলাম মিন্টু (দ্য রিপোর্ট, যশোর), আতিয়ার রহমান সবুজ (ইটিভি, যশোর), মুরসালিন নোমানী (বাসস, যশোর), এস এম রাশিদুল ইসলাম (বাসস, যশোর), অমিতোষ পাল (সমকাল, মাগুরা) ও সমীর দে (ইত্তেফাক, মাগুরা)।
এমএসএম / জামান
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক