ঘুষ দিতে বাধ্য হলে কি গুনাহ হবে?
আমি একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে গিয়েছিলাম; তারা কায়দায় ফেলে আমার কাছ থেকে ঘুষ আদায় করেছে। আমি অপারগ ছিলাম, তাই দিতে বাধ্য হয়েছি। কিন্তু এখন আমার প্রশ্ন হলো- আমার কি গুনাহ হবে? আমার করণীয় কী?
এর উত্তর হলো- প্রথম জেনে রাখা উচিত যে, নিঃসন্দেহে ঘুষের লেনদেন হারাম ও কবিরা গুনাহ। আবদুল্লাহ ইবন আমর (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতাকে অভিশাপ করেছেন।’ (আবু দাউদ, হাদিস : ৩৫৮০, আহমাদ, হাদিস : ৬৭৯১)
তবে কোনো ব্যক্তি যদি নিজের হক আদায় করতে কিংবা জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে ঘুষ দিতে বাধ্য হয়— তাহলে তার জন্য ঘুষ দেওয়া জায়েজ আছে। কেননা, সে তো বাধ্য হয়ে দিয়েছে, এখানে কিছু করার নেই। সুতরাং এক্ষেত্রে সে আল্লার কাছে তাওবা করবে।
প্রখ্যাত মুসলিম মনীষী খাত্তাবি (রহ.) বলেন, ‘কোনো ব্যক্তি যদি নিজের অধিকার আদায় করতে গিয়ে কিংবা নিজের উপর জুলুম প্রতিহত করতে গিয়ে ঘুষ দেয় তাহলে সে উক্ত সতর্কবাণীর (লানত) অন্তর্ভুক্ত হবে না।’ (মাআলিমুস সুনান : ৫/২০৭)
এমএসএম / এমএসএম
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন
দাম জিগ্যেস না করে পণ্য কেনার বিধান
অক্সিজেন আল্লাহর এক অনন্য নিয়ামত
সাপ্তাহিক নফল রোজার প্রাপ্তি
১৬ বছর বয়সেই যেভাবে চিকিৎসাবিজ্ঞানে দক্ষ হয়ে ওঠেন ইবনে সিনা
মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব সচল থাকে
দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন: কাবার ইমাম
বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে
Link Copied