তিন বছরের সাজা হতে পারে ম্যাক্রোঁকে থাপ্পড় মারা যুবকের
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সজোরে থাপ্পড় মারা যুবকের নাম ড্যামিয়েন টারেল। তার বয়স ২৮ বছর।এর আগেও তার অপরাধের রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাকে বড় ধরণের কোনো সাজা ভোগ করতে হবে না। কারণ ফরাসি আইন এ ধরনের সাজার জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।
একজন গণ্যমান্য ব্যক্তিকে হামলার অভিযোগ আনা হবে তার বিরুদ্ধে। এতে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়াও তিনি মধ্যযুগীয় তলোয়ারযুদ্ধের ভক্ত। বিভিন্ন উগ্র-ডানপন্থী ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সে। তিনি মার্শাল আর্টসের স্থানীয় একটি ক্লাব পরিচালনা করতেন। এতে ঐতিহাসিক ইউরোপীয় মার্শাল আর্টস ও ঐতিহ্যবাহী তলোয়ার চালনা চর্চা করতেন।
গত ৮ জুন জনসংযোগের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সজোরে থাপ্পড় মারেন এক ব্যক্তি। সেখানে ভিড় জমানো জনতার সঙ্গে হাত মিলিয়ে কথা বলার সময় এ ঘটনা ঘটে। তৃতীয়বারের মতো জনসম্মুখে হামলার স্বীকার হন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, এর আগে ২০১৭ সালের মার্চে প্যারিসে আয়োজিত একটি কৃষি প্রদর্শনীতে এক বিক্ষোভকারীর হাতে ডিম হামলার শিকার হয়েছিলেন এমান্যুয়েল ম্যাক্রোঁ। ২০১৬ সালেও প্যারিসে একদল বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ছুড়েছিল। সেই সময় শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে দেশটির কট্টর-বামপন্থী ট্রেড ইউনিয়নের সদস্যদের ডাকা ধর্মঘট থেকে ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
জামান / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক