আব্দুল্লাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাশেদ নবী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাশেদ নবী জানান, আমি নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকেই আমার কর্মী-সমর্থকরা বিভিন্ন হুমকির মধ্যে দিনাতিপাত করছেন। প্রতেকের বাড়ি বাড়ি গিয়ে হুঁশিয়ারি দিয়ে আসছে আমার আনারস প্রতীকে নির্বাচন না করার জন্য। বিভিন্ন সময় আমার প্রতিপক্ষ নৌকার সমর্থকরা আমাদের ক্যাম্পে বসতে দিচ্ছে না ঠিকমতো। আমার কর্মীরা গণসংযোগে এলে প্রতিপক্ষ নৌকার কর্মীরা বাধাপ্রদান করে। নৌকার প্রার্থী মো. আব্দুর রহিম দীর্ঘদিন চেয়ারম্যান থাকায় আমার কর্মী-সমর্থকদের কোনোভাবেই সহ্য করতে পারেন না। তারা নিজেরাই নৌকার ক্যাম্পে আগুন দিয়ে আমাদের দোষারোপ করছেন।
তিনি বলেন, আমি এ ঘটনার জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাই এবং ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যেন আর না ঘটে সেজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ